হোম > রাজধানী

কারাবন্দি স্বামীর কান্নার শব্দ শুনিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নিলো প্রতারক

স্টাফ রিপোর্টার

কারাবন্দি স্বামীর আর্তচিৎকার আর কান্নার শব্দ মোবাইলে শুনিয়ে এক নারীর কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক ভয়ংকর প্রতারক চক্র। তবে শেষ রক্ষা হয়নি তাদের। ডিবি পরিচয়ে এমন দুর্ধর্ষ প্রতারণার মূল হোতা এবং রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে এসব অপরাধীকে আইনের আওতায় আনা হয়।

স্বামীর কান্নার শব্দ শুনিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নিলো প্রতারক

এক ভুক্তভোগীর স্বামী বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দি। গত ৫ এপ্রিল গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে এক ব্যক্তি তাদের গাড়িচালকের ফোনে যোগাযোগ করে। পরে ভুক্তভোগী নারী ওই নম্বরে ফোন করলে জানানো হয়, তার স্বামীকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে এবং মুক্তি পেতে হলে ১০ লাখ টাকা দিতে হবে।

প্রতারকরা এতটাই ধূর্ত যে, ভুক্তভোগীর বিশ্বাস অর্জনের জন্য তার স্বামীর কণ্ঠ নকল করে ফোনে কান্নাকাটি শোনায়। স্বামীর জীবন বাঁচাতে ওই নারী দ্রুত ১০ লাখ টাকা সংগ্রহ করেন এবং প্রতারকদের নির্দেশমতো মালিবাগে সিআইডি অফিসের সামনে থেকে এসএ পরিবহনের মাধ্যমে যাত্রাবাড়ী শাখায় ‘লুৎফর জামান’ নামে অর্থ পাঠিয়ে দেন। টাকা পাঠানোর পর মোবাইল বন্ধ পাওয়ায় তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরবর্তীতে ডিবি ওয়ারী বিভাগের একটি বিশেষ দল সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় গত বুধবার (১৫ এপ্রিল) জনসন রোড এলাকা থেকে এই চক্রের হোতা মো. জাবেদ হোসেনকে (৫১) গ্রেপ্তার করে।

ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের নামে ১১ লাখ টাকা আত্মসাৎ

এদিকে রাজধানীর সূত্রাপুরে ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করার অজুহাতে এক ব্যক্তির সাড়ে ১১ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের সদস্য মো. আলামিনকে (২৮) গ্রেপ্তার করেছে সূত্রাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোররাতে দারুসসালাম এলাকা থেকে তাকে ধরা হয়। তার কাছ থেকে ১৭টি মোবাইল ফোন, ৬৬টি সিমকার্ড, ডলার ও চেক বই উদ্ধার করা হয়েছে। জানা গেছে, এই চক্রটি সাধারণ মানুষের তথ্য সংগ্রহ করে অর্থ হাতিয়ে নিত এবং সেই টাকা ডলারে রূপান্তর করে বিদেশে পাঠিয়ে দিত।

অপর এক অভিযানে হাজারীবাগ থানা পুলিশ বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে মাদক কেনাবেচা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে নারীসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অচেনা নম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আসা ফোনকল সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপির মুখপাত্র এন এম নাসিরুদ্দিন বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের ডিজিটাল ও শারীরিক প্রতারণা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এমপি

নামীদামী কোম্পানির লোগো ব্যবহার করে অর্থ আত্মসাৎ

পাঁচ বছর পালিয়ে থেকেও রক্ষা হয়নি অপহরণ মামলার আসামির

কদমতলীতে কিশোরীর আত্মহত্যা

ডায়াবেটিস রোগীদের ইনসুলিন সরকারের দেওয়া উচিত: ডা. একে আজাদ

আগামীকাল ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

মোহাম্মদপুরে লম্বু আসাদুলকে কুপিয়ে হত্যা, ৭২ ঘণ্টায় দ্বিতীয় খুন

ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক নূর

ডিবি পুলিশ প্রতারক চক্রের মূল হোতা গ্রেপ্তার

চলন্ত গাড়িতে ছিনতাই, দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার

উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৩