হোম > রাজধানী

বিএআরএফের সভাপতি নিজামুল ও সম্পাদক কাওসার

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি নিজামুল হক ও সাধারণ সম্পাদক হয়েছেন নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজম।

শুক্রবার (১০ জুলাই) মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে বিএআরএফের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি নির্বাচন করা হয়। নির্বাচন পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, ভোরের কাগজের হরলাল রায় সাগর ও কালবেলার ইউসুফ আরেফিনের নেতৃত্বে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি।

নতুন কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছে- সহ সভাপতি আমাদের সময়ের চপল মাহমুদ, যুগ্ম সম্পাদক এটিএন নিউজের ফেরদৌস রহমান, সাংগঠনিক সম্পাদক জাগো নিউজের মো. নাজমুল হুসাইন, অর্থ সম্পাদক যায়যায়দিনের নুরে আলম, দপ্তর সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আজকের পত্রিকার সাইফুল মাসুম। কার্যনির্বাহী সদস্যের মধ্যে রয়েছেন সময়ের আলোর রফিকুল ইসলাম সবুজ, ইত্তেফাকের মুন্না রায়হান, স্টার নিউজের ফয়জুল সিদ্দিকী, সমকালের জাহিদুর রহমান ও ডেসটিনির শাফিউল আল ইমরান।

এর আগে দুপুরে বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় এবং অর্থ সম্পাদক মোহাম্মদ আইনাল হোসেন ২০২৪-২৬ সেশনের কমিটি তাদের দ্বি-বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন ও সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।

সবশেষে কেক কেটে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এএস

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ