হোম > রাজধানী

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- ফাতেমা বেগম (৪০), তার মেয়ে সাদিয়া আফরিন (২০) ও সাদিয়ার ১১ মাস বয়সী মেয়ে ইরশাত জাহান।

বুধবার ভোর ৪টার দিকে চন্দ্রিমা উদ্যান এলাকার একটি তিন তলা বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এরমধ্যে শিশু ইরশাতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক ডা. মো. শাওন বিন রহমান জানান, বিস্ফোরণে শিশু ইরশাতের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ভর্তি রাখা হয়েছে। এ ছাড়া বাকি দু’জনের শরীরের ৭ শতাংশ করে দগ্ধ হয়েছে। তাদের অবজারভেশনে রাখা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ