হোম > রাজধানী

ইশরাককে মেয়র পদে বসাতে চতুর্থ দিনের বিক্ষোভ শুরু

বিশেষ প্রতিনিধি

দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে চতুর্থ দিনে পাঁচটি আঞ্চলিক কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেছেন সমর্থকরা। রোববার সকাল থেকে এ বিক্ষোভ শুরু করে।

বিক্ষোভে নেতৃত্ব দিতে নগর ভবনের কর্মরত শ্রমিকদল, সাথে যুক্ত হয়েছেন ছাত্রদল ও যুবদলের নেতারাও।

ধলপুরের আঞ্চলিক অফিসসহ ৬,৭,৮ ৯ও ১০ নম্বর কার্যালয়ে গত শনিবার রাতে তালা ঝুলিয়ে দেয় ছাত্র দলের নেতারা। রোববার সকালে অফিসে গেলে কর্মকর্তারা তালাবদ্ধ দেখে অফিস থেকে ফিরে আসেন। সরেজমিনে ঘুরে এমন তথ্য নিশ্চিত হয়েছে আমার দেশ।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ইশরাক হোসেন বলেছেন, যারা আন্দোলন করতে চায় তারা আন্দোলন চালিয়ে যাবে। আমি ইশরাক নিয়মতান্ত্রিক, আইনের ধারাবাহিকতা ও গণতন্ত্রে বিশ্বাস করি তাই কাউরে বাধা দেব না।

এমবি

কেরানীগঞ্জে অর্পিত সম্পত্তি দখল করে প্লট বিক্রির অভিযোগ

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না