হোম > রাজধানী

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে শতাধিক ঘর

আমার দেশ অনলাইন

রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে লাগা ভয়াবহ আগুন দীর্ঘ দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করে।

সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুনের শিখা নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেল। এর আগে সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে ওই বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শুরুতে ৫টি ইউনিট কাজ শুরু করলেও পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় পর্যায়ক্রমে ১৫টি ইউনিট অগ্নিনির্বাপণে যুক্ত হয়।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করেছে। ঘটনাস্থলে পানির তীব্র সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। এ ছাড়া বাতাসের কারণেও আগুনের তীব্রতা বেড়ে যায়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছেন এমন কোনো তথ্য এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কাছে আসেনি।

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যানুযায়ী, এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে বস্তির অন্তত ১০০টিরও বেশি ঘর ভস্মীভূত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

ধোঁয়া দেখতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গেল ব্যবসায়ীর

ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছুরিকাঘাত, মোবাইল ছিনিয়ে পালাল দুর্বৃত্তরা

দেশের স্বাস্থ্য সেবায় পথিকৃৎ হবে নিলুফার খানম এ্যানী ফ্রি মোবাইল হার্ট এন্ড হেলথ হাসপাতাল

মেথিকান্দা স্টেশনের ‘ববি’ হত্যায় র‍্যাবের জালে ৫ জন

বিএআরএফের সভাপতি নিজামুল ও সম্পাদক কাওসার

মিরপুর-১০ মেট্রোস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো অবৈধ দখল

দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য, মাসে কোটি টাকার ঘুস লেনদেন

চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকার সভাপতি মোবারক, সম্পাদক সবুজ

ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি সম্মেলন নভেম্বরে

গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা হারালেন সিরামিক কর্মচারী