হোম > রাজধানী

আইসিটি সচিবের সাথে বেসিস প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বেসিস-এর নবনিযুক্ত প্রশাসক স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। সোমবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সামগ্রিক অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়। প্রশাসক হাফিজুল্লাহ্ খান লিটন বেসিসের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রগতির সারসংক্ষেপ সচিবের নিকট উপস্থাপন করেন।

তিনি বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত বর্তমানে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং জিডিপি প্রবৃদ্ধিতে এই খাতের ভূমিকা ক্রমবর্ধমান। বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার উপর তিনি গুরুত্বারোপ করেন।

নিকুঞ্জে সড়ক দখল নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিকের ওপর মব সৃষ্টি

মানবাধিকার রক্ষায় সচেতনতা বাড়াতে হবে

সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের ৪ জন গ্রেপ্তার

চানখাঁরপুলে ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় আটক ২

রাজধানীর সড়কে বাবা-মেয়েসহ চারজন নিহত

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা চারজন গ্রেপ্তার

বুড়িগঙ্গা থেকে মাটি চুরির হিড়িক, হুমকিতে নদীপারের বাসিন্দারা

তেজগাঁওয়ে পথশিশু খুন, আটক ১

রাজধানীতে জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

ঢামেক হাসপাতালে প্রতারণা ও চুরির চেষ্টা, আটক ২