হোম > রাজধানী

সচিবালয় ভাতার দাবিতে আন্দোলন, আটক ৪

স্টাফ রিপোর্টার

সরকারি আদেশ ও সচিবালয় নির্দেশিকার বিধিমালা ভঙ্গ করায় সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনরত চার কর্মচারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়ায় কর্মচারী পরিষদের সভাপতি বাদিউল কবিরসহ চারজনকে আটক করা হয়।

এর আগে গতকাল ভাতার দাবিতে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় অর্থমন্ত্রণালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আটকের বিষয়ে ডিপ্লোমেটিক জোনের যুগ্ম কমিশনার শামিনুর রহমান বলেন, সচিবালয় প্রশাসনের কেপিআই ভুক্ত জোন। এখানে মিছিল মিটিং করা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা গতকাল থেকে তাদের অবজার্ভ করছি তারা অর্থ উপদেষ্টার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। আজকেও তাদের আমরা বার বার বারণ করেছি এবং তাদের সঙ্গে আলোচনার জন্য কথা বলেছি। তবে তারা কথা না শুনে আন্দোলন চালিয়ে যাচ্ছিল।

তিনি বলেন, নিয়মের ব্যত্যয় ঘটায় আমরা তাদের পুলিশ হেফাজতে নিয়েছি। আমাদের কাছে ভিডিও ফুটেজ, তথ্য আছে, যাচাই বাছাই করে আমরা পরবর্তী পদক্ষেপ নিব।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সামনে কিছু লোকজনের আনাগোনা দেখে আইনশৃঙ্খলার বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

উল্লেখ, সচিবালয়ে কর্মরত সব কর্মচারীদের জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে তারা আন্দোলন করছেন।

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া

গ্রামীণ জনপদে ঘরে ঘরে ডায়াবেটিসের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে