হোম > রাজধানী

রাজধানীর বস্তিতে আগুন

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে বস্তির দক্ষিণ দিকে একটি টিনের ঘর থেকে আগুন লাগে। এতে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে। পরে বস্তির লোকজন সেখান থেকে বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ৪ ইউনিট কাজ করেছে। আরও ৩টি ইউনিট পথে রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তে সাপেক্ষে জানা যাবে।

এএস

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে শতাধিক ঘর

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুলের বদলি নিয়ে নানা গুঞ্জন

রাজধানীতে চিপস তৈরির কারখানায় আগুন, দগ্ধ দুজনের মৃত্যু

৮ ঘণ্টা মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: ডিএসসিসি প্রশাসক

নজরুলের আদর্শ ধারণ করে সম্প্রীতির সমাজ গড়তে হবে

ঈদযাত্রায় কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়

আওয়ামী মেম্বার রফিকুলের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠে ঘাতক রানা

রাজধানীর পশুর হাটে দেশি গরুর আধিক্য

মোড়ে মোড়ে ‘অদৃশ্য পুলিশ’, এআই ক্যামেরায় ছয় শতাধিক মামলা

দরবারে বিশৃঙ্খলার খবর বিভ্রান্তিকর, ব্যাখ্যা দিল আনসার-ভিডিপি সদর দপ্তর