হোম > রাজধানী

ওলামাদের জঙ্গি মামলার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ওলামাদের নামে ভুয়া জঙ্গি মামলা করার অভিযোগ এনে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। শুক্রবার বাদজুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মিছিলে আগে সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম বলেন, আসিফ আদনান রেজাউল করিম আবরাররা বাংলাদেশের সুনাগরিক, তারা জঙ্গি নয়। দেশের কোথাও সন্ত্রাসী কোন কার্যক্রম করেছে বলে কোন প্রমাণ নেই। ফ্যাসিস্ট স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য ওলামায়ে কেরামের নামে ভুয়া জঙ্গি মামলা করা হয়েছে। দেশের সাধারণ জনগণ তাদের এ ষড়যন্ত্র কখনো মেনে নেবে না।

তিনি বলেন, দেশের নিরপরাধ ওলামায়ে কেরাম যদি জঙ্গি হয় তাহলে দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা খুন ধর্ষণ সহ সন্ত্রাসী কার্যকলাপ যারা করে তারা কারা, তারা কি জঙ্গি নয়? গোপালগঞ্জে এনসিপি নেতাদের পর সন্ত্রাসী হামলা যারা চালিয়েছে তারা কি জঙ্গি নয়? ওলামায়ে কেরামের ওপর যে ভুয়া জঙ্গি মামলা করা হয়েছে অনতিবিলম্বে এ মামলা প্রত্যাহার করতে গরক। তা নাহলে দেশের জনগণ দুর্বার কোন আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতা মাওলানা আহমদ রফিকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আসিফ আদনান, মাওলানা শফিকুর রহমান, মাওলানা মুহাম্মাদ হোসেন আকন্দ প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ