হোম > রাজধানী

আটাবে প্রশাসক নিয়োগ কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

আতিকুর রহমান নগরী

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বির আহমেদকে প্রশাসক নিয়োগের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা—জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটি পরবর্তী শুনানির জন্য আগামী সপ্তাহে দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশে আটাবের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে উপসচিব মোতাকাব্বির আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন বর্তমান পরিচালনা পর্ষদের একজন সদস্য।

রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করে জানতে চান, বাণিজ্য মন্ত্রণালয়ের ওই আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও সংবিধান পরিপন্থি ঘোষণা করা হবে না।

আদালত আরও বলেন, মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিট আবেদনের বিষয়বস্তু ব্যাহত করতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকতে হবে।

রিট আবেদনে বলা হয়, আটাব একটি নিবন্ধিত পেশাজীবী সংগঠন এবং সংবিধিবদ্ধ পদ্ধতিতে পরিচালিত নির্বাচিত পরিচালনা পর্ষদকে কোনো বিচারিক তদন্ত বা সংগঠনের অভ্যন্তরীণ প্রক্রিয়া ছাড়া সরিয়ে দেয়া নিয়ম বহির্ভূত ও আইনের পরিপন্থি।

উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ: ৯ দিন পর গাজীপুরে উদ্ধার, মূলহোতা গ্রেফতার

মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বারিধারায় গির্জায় ডাকাতি: মাদক-জুয়ার নেশায় অন্ধ ৩ যুবক পুলিশের জালে

হজক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

মোহাম্মদপুরে বিষাক্ত দ্রব্য খেয়ে শিক্ষার্থীর মৃত্যু

টিটন হত্যায় সাবেক সেনাপ্রধান আজিজের ভাই জোসেফ জড়িত

বাসাবোতে অবকাঠামো উন্নয়নের আশ্বাস ডিএসসিসি প্রশাসকের

যাত্রাবাড়ীতে জ্যামে আটকে থাকা প্রাইভেটকার চালককে ছুরিকাঘাত

ডিএমপির অভিযানে ব্রাজিলিয়ান রিভলবারসহ বিপুল গুলি উদ্ধার

ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই