হোম > রাজধানী

রাজধানীতে কার্গো লিফটের চাপায় গাড়িচালকের মৃত্যু

আতিকুর রহমান নগরী

রাজধানীর কাফরুল থানার শেওড়াপাড়া এলাকায় কার্গো লিফটের চাপায় এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। মৃত ওই গাড়ি চালকের নাম আকবর হোসেন।

বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শেওড়াপাড়া শামীম স্বরণীর বিপরীত পাশে একটি ভবনে এ ঘটনা ঘটে। আকবর ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর গ্রামের কৃষক মো. আব্দুল হাইয়ের ছেলে। বর্তমান শেওড়াপাড়া মাদবর পুকুরপাড় এলাকায় থাকতেন তিনি।

আকবর হোসেনের বড় ভাই আশরাফুল বলেন, রাতে কার্গো লিফটে গাড়ি উঠানোর সময় লিফটের ভেতর চাপায় নিচে পড়ে গুরুতর আহত হয় আকবর। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

রাজধানীতে ৩ হাসপাতালে র‍্যাবের অভিযান, ১৩ দালাল আটক

রাজধানীর অধিকাংশ এলাকায় পানির তীব্র সংকট

খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির পর যুবকের মৃত্যু

রাজধানীতে নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

ঢাবিতে ‘পলাশী পরবর্তী ক্ষমতা বদল ও বিভাজনের রাজনীতি’ শীর্ষক সেমিনার