হোম > রাজধানী

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের বিএআরএফের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ)৫ জন সদস্য বিভিন্ন সংগঠন ও সংস্থা কর্তৃক সেরা প্রতিবেদকের পুরস্কার পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার সকালে রাজধানীর খামারবাড়িতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজ ও সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি কাওসার আজম। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি চপল মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ আইনাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ, প্রশিক্ষণ সম্পাদক শওকত আলী পলাশ, কার্যনির্বাহী কমিটির সদস্য মুন্না রায়হান, জাহিদুর রহমান প্রমুখ।

স্টার নিউজের বিশেষ প্রতিনিধি  ফয়জুল সিদ্দিকী টিআইবির অনুসন্ধানী প্রতিবেদন, সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার নাজমুল হুসাইন ইআরএফ বেস্ট অ্যাওয়ার্ড, দেশ রুপান্তরের স্টাফ রিপোর্টার শওকত আলী পলাশ ডিআরইউ বেস্ট অ্যাওয়ার্ড ও বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পাওয়ায় সংবর্ধন দেওয়া হয়।

অনুষ্ঠানে রফিকুল ইসলাম সবুজ বলেন, সদস্যদের পুরস্কৃত হওয়ায় ব্যক্তির সঙ্গে সংগঠনের পক্ষ থেকে আমরাও আনন্দিত। শুধু আনন্দ নয় বরং কোন সদস্যদের বিপদেও আমরা পাশে থাকবো। এজন্য কল্যাণ তহবিল গঠন করা সম্ভব হলে সদস্যদের ঋণ বা অনুদানে সহায়তা করার চিন্তা রয়েছে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ