হোম > রাজধানী

শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনার প্রস্তাব নাকচ করলেন শিক্ষকরা

স্টাফ রিপোর্টার

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির মাধ্যমে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের আলোচনার প্রস্তাব দিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়। তবে এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন শিক্ষকরা।

শিক্ষকরা বলছেন, এর আগেও অনেক আলোচনা হয়েছে তাই আর আলোচনা নয় ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দাবি মেনে সরাসরি প্রজ্ঞাপন দিতে হবে।

বুধবার বিকাল ৪টার দিকে শাহবাগে ব্লকেড কর্মসূচি চলাকালে সেখানে পৌঁছে শিক্ষকদের সঙ্গে কথা বলেন জোনায়েদ সাকি। এ সময় শিক্ষকরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে প্রস্তাব নাকচ করে দেন।

এর আগে দুপুরে পুলিশের বেরিকেড ভেঙে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দাবিতে শাহবাগ মোড় ব্লকেড করেন শিক্ষকরা। এই কর্মসূচিতে শিক্ষক জোটের নেতা মতিউর রহমান স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে শিক্ষকদের ব্লকেডের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান শাহবাগ মোড়ের সড়ক বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট দেখা যায়। এ সময় তারা ‘তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক'সহ অন্যান্য শ্লোগান দেন।

দৃষ্টিনন্দন জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের অপেক্ষায়

ন্যাপ মহাসচিব নেওয়াজ আহমদ খানের মুক্তির দাবিতে মানববন্ধন

ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আদাবরে বাড়ি দখল চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর

পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য বিষয়ক প্রশিক্ষণ

‘ছোটদের সময় প্রকাশনী’র আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম কমানোর দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের

মাইগ্রেশন অ্যান্ড পাসপোর্ট রিপোর্টার্স ইউনিটির দায়িত্বে আরিফ-মুর্শেদ

ব্যাচম্যাটের মৃত্যুতে ডিসি ফরিদা খানমের আবেগঘন পোস্ট