হোম > রাজধানী

ট্রাফিক সার্জনকে গালিগালাজ, সাময়িক বরখাস্ত এনবিআরের নারী কর্মকর্তা

অর্থনৈতিক রিপোর্টার

কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চাকুরি খুইয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক নারী কর্মকর্তা। তিনি হলেন সহকারী কর কমিশনার ফাতেমা বেগম। তিনি কর অঞ্চল ঢাকা-২৫ এ কর্মরত ছিলেন। ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)একটি প্রজ্ঞাপন জারি করেছে।

আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরখাস্ত হওয়া নারী কর্মকর্তা ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসব ভাষার মধ্যে রয়েছে-ছোট লোকের বাচ্চা,ফক্কিন্নির বাচ্চা, সারাজীবন ঘুষ খাইছে ইত্যাদি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর ১২ ধারা অনুযায়ী ফাতেমা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপনে ঘটনার বিষয়ে বলা হয়েছে, গত ১২ এপ্রিল রাত ৮ টার দিকে ঢাকা মেট্রো-গ-৩৪৫৯০৬ নম্বর প্রাইভেটকারে রাজধানীর লালবাগ থানাধীন পলাশী মোড় পলাশী-নীলক্ষেতগামী পাকা রাস্তার উপর সিয়েরা ট্যাঙ্গো-৩৫ ডিউটি করাকালীন ট্রাফিক সার্জেন্ট শাহা জামাল গাড়ীর কাগজপত্র প্রদর্শন করতে বললে ফাতেমা বেগম তাতে অস্বীকৃতি জানান। ট্রাফিক সার্জেন্ট পুনরায় গাড়ির কাগজপত্র প্রদর্শন করতে বললে ফাতেমা বেগম গাড়ি থেকে বের হয়ে ট্রাফিক পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় ট্রাফিক সার্জেন্ট ১৩ এপ্রিল লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

অকথ্য ভাষায় গালিগালাজ করা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) অনুযায়ী ‘অসদাচারণ’ এর দায়ে ফাতেমা বেগমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত হয়েছে।

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া

গ্রামীণ জনপদে ঘরে ঘরে ডায়াবেটিসের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে

দুর্গাপূজায় কোস্টগার্ডের সাড়ে তিন হাজার সদস্য মোতায়েন: মহাপরিচালক