হোম > রাজধানী

গোপালগঞ্জের যুবলীগ নেতা ফিরোজ ঢাকায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

এস এম ফিরোজ মাহমুদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সালাউদ্দিন সুমন হত্যা মামলার আসামি গোপালগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। গতকাল বুধবার রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই দক্ষিণ বনশ্রী ২ নম্বর জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল করছিল। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এতে সালাউদ্দিন সুমন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ফাতেমা আক্তার তমা বাদী হয়ে চলতি বছরের ৬ জুলাই খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

আরো জানা যায়, তদন্তাধীন এই মামলায় বুধবার সন্ধ্যার পর পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে এস এম ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডেঙ্গু মোকাবিলায় মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক চালু

তাহসিফের মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটন চায় রাওয়া

তাহসিফ হত্যা মামলা: বাবার মামলায় গ্রেপ্তার দীপ, আদালতে পাঠাচ্ছে নৌ-পুলিশ

ডিআরইউ ভবন নির্মাণে জটিলতা নিরসনে সহযোগিতার আশ্বাস আব্দুস সালামের

রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪

আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার অসম্ভব: সোহরাওয়ার্দী উদ্যানে বরুণার পীর

ট্রান্সজেন্ডার প্রচারের আহ্বান ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী: মাওলানা রাব্বানী

রমনায় ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজন গ্রেপ্তার

তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদে নতুন তথ্য দিলেন দীপ

রামপুরা ব্রিজে দুই বাসের মাঝে চাপা পড়ে যুবকের মৃত্যু