হোম > রাজধানী

লালবাগে ব্যাংক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর লালবাগের একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে।

শুক্রবার বিকেলে খবর পেয়ে লালবাগ থানার পুলিশ আরএনডি রোডের জমজম টাওয়ারের পঞ্চম তলায় ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে। পরে রাত ১২টার দিকে লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ তালুকদার।

নিহত নজরুল ইসলামের বাড়ি খুলনার আড়ংঘাটা উপজেলার তেলিগাতী গ্রামে। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের ইমামগঞ্জ শাখায় হিসাব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বড় ভাই নুরুল ইসলাম জানান, নজরুল তার স্ত্রী সায়মা বেগম লোভা, শাশুড়ি, বৃদ্ধা মা নুর জাহান বেগম এবং দুই সন্তানকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন। নুরুলের অভিযোগ, শুক্রবার বিকেলে নজরুল বিশ্রাম নেওয়ার সময় স্ত্রী রুমে ঢুকে দরজা বন্ধ করে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন।

তিনি বলেন, “ভাই বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে। আহত অবস্থায় দরজা খুলে বের হয়ে মাকে বলছিল, ‘মা, বটি ধরো।’ তখনও বটি ছিল তার স্ত্রীর হাতে। শাশুড়িও ঘটনাটিতে জড়িত ছিলেন।” নুরুল ইসলাম দাবি করেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড’।

লালবাগ থানার এসআই দেবাশীষ তালুকদার জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

অগ্নিনিরাপত্তা জোরদারে পুরান ঢাকার ব্যবসায়ীদের নিয়ে ডিএসসিসি প্রশাসকের মতবিনিময়

চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ ৫ দফা দাবিতে সরকারি কলেজের কর্মচারীদের বিক্ষোভ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি

মাকে দেখতে হাসপাতালে গিয়ে আর ফেরা হলো না ১৫ বছরের সামিয়ার

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

আসিফ আকবরের গাড়িতে গুলি করেছেন অটোরিকশায় আসা একজন, বলছে পুলিশ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪

ফুটপাতে অবৈধ দোকান বসালেই সরাসরি মামলা: ডিএসসিসি প্রশাসক

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় সামুরাইসহ যুবক গ্রেপ্তার