হোম > রাজধানী

যে কারণে ৬ ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

আমার দেশ অনলাইন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য ছয় ঘণ্টা টোল মওকুফ করা হয়েছে। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলে কোনো টোল দিতে হবে না।

মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহনের জন্য নির্ধারিত ছয় ঘণ্টা টোল ফ্রি সুবিধা কার্যকর থাকবে। ফলে ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী চালকদের কোনো টোল পরিশোধ করতে হবে না।

শ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা; হুঁশিয়ারি ঢাকা জেলা প্রশাসকের

মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা

মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক

রাজধানীতে পার্কিং করা বাসে আগুন

মিরপুরে মেট্রো স্টেশন বন্ধ

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

শ্রমিকদের ব্যবহার করে শিল্প-অর্থনীতির ক্ষতি করতে দেওয়া হবে না: ডিসি

এবার পুলিশ-জনতাকে সঙ্গে নিয়ে মাদকের আস্তানায় ইশরাকের অ্যাকশন

রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী উপজাতি খাদ্য ও শস্য মেলা