হোম > রাজধানী

বিক্রি হলো ‘সুলতান ভাই’, অপেক্ষায় ‘কাশ্মীরি সুলতান’

স্টাফ রিপোর্টার

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন পশুর হাট জমে উঠতে শুরু করেছে। এরই মধ্যে উত্তরা দিয়াবাড়ি হাটের ক্রেতা ও দর্শনার্থীদের দৃষ্টি কাড়া বিশাল দেহের ব্রাহামা জাতের গরু ‘সুলতান ভাই’ বিক্রি হয়েছে। আর অপেক্ষায় আলোচিত বিশালাকৃতির খাসি ‘কাশ্মীরি সুলতান’। সুলতান ভাই বিক্রি হয়েছে সাড়ে আট লাখ টাকা দামে। আর কাশ্মীরি সুলতানের দাম হাঁকা হচ্ছে সাড়ে তিন লাখ টাকা।

রোববার উত্তরার দিয়াবাড়ি হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, কাশ্মীরি সুলতান ও সুলতান ভাইয়ের সাথে ছবি তুলছেন দর্শনার্থীরা।

সাড়ে আট লাখে বিক্রি হয়েছে ব্রাহামা জাতের গরু ‘সুলতান ভাই’। বিক্রেতা প্রতিষ্ঠান হেনা নাছির এগ্রো ফার্মের খামারি রাতুল আমার দেশকে জানান, আড়াই লাখ টাকায় কিনে চার বছর ধরে সুলতানকে লালন-পালন করছেন তিনি ও তার ছোট ভাই বাবু মিয়া। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে খামারে তারা গরুটিকে লালনপালন করেছেন। সুলতান ভাইকে খাওয়ানো হয় কুড়া-ভুসি-ভুট্টা ও চাইলেস ঘাস।

নাকে ফুল, গলায় মালা ও পায়ে নুপুর পরিয়ে সাজানো হয়েছে সুলতান ভাইকে। রয়েছে পাকিস্তান থেকে আনা চড়া মূল্যে কেনা মালাও।

বাবু আমার দেশকে বলেন, সুলতান ভাই বলে ডেকেই ওরে পালতেছি। আমি ডাকলেই কান খাড়া করে আমার ডাক শোনে। অনেক কষ্ট করেছি ওর জন্য কিন্তু ওকে কখনো কষ্ট দেইনি। ওর যত্ন নেই সবসময়। আজ ওকে নিয়ে যাবে খারাপ লাগছে৷

কাশ্মীর থেকে আনা বিশাল দেহের ও লম্বা পশমের খাসি ‘সুলতান’ বিক্রির অপেক্ষায়। বড় বড় শিং ও লম্বা লম্বা পশমের লদাখি জাতের এই ছাগলের ওজন অন্তত ১০৫ কেজি। কাশ্মীর থেকে সুলতানকে নিয়ে আসে নাছির এগ্রো ফার্ম। ফার্মটি সুলতানের দাম হাকাচ্ছে সাড়ে তিন লাখ। দিনভর সুলতান ভাই ও সুলতানকে দেখতে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।

এএস

পশুর হাটে কঠোর নজরদারি: র‌্যাব মহাপরিচালক

তামাক কোম্পানির প্রচারণা ও প্রলোভন বন্ধে কঠোর আইনি পদক্ষেপ জরুরি

অবৈধ চাকরিচ্যুতির প্রতিবাদে জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান কর্মসূচি

মাঠভর্তি পশু দর্শনার্থীও বিপুল, তবে বেচাকেনার খাতা শূন্য

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

দৌলতপুরের ‘ফাটাকেষ্ট’র দাম ৩ লাখ

রামিসা হত্যা জাতির জন্য জাতীয় লজ্জা: তথ্যমন্ত্রী

ঢাকার সব মাঠ ও পার্কে প্রবেশের দাবি জানাল আইপিডি

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি

ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যানকে পিটিয়ে হাসপাতালে পাঠাল শিক্ষার্থীরা