হোম > রাজধানী

ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত-বিএনপি সংঘর্ষ, গুলি ও ককটেল নিক্ষেপ

আমার দেশ অনলাইন

ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপিপন্থি দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার বিকাল ৪টার দিকের এ ঘটনার জেরে বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি হাসান বাসির।

তিনি বলেন, ‘ক্যাম্পে একটি লাশের গোসলখানা তৈরি করা হচ্ছিল। সেখানে পানির পাম্প বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।’

জামায়াত ও বিএনপিপন্থিদের দ্বন্দ্ব প্রসঙ্গে ওসি বলেন, ‘সেখানে একটি পানির পাম্প বসানো নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। ঝামেলাটা বিহারি-বিহারিদের। পরে এর জেরে ঝামেলাটা দুই পক্ষের মধ্যে ছড়ায়।’

তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ভাষ্য ওসির।

পুলিশ বলছে, স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে আনুমানিক ৫০-৬০ জন এবং বিএনপিপন্থি সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বাধীন ২০০-২৫০ জনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, এমন প্রশ্নে ওসি হাসান বলেন, ‘তাদের মধ্যে ঢিল মারামারি হয়েছে, কেউ আহত হয়েছে কি না—তথ্যটি আমাদের কাছে এখনো আসেনি।’

এ অবস্থায় ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া

গ্রামীণ জনপদে ঘরে ঘরে ডায়াবেটিসের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে