হোম > রাজধানী

হাইকোর্টের সামনে কারিগরি শিক্ষার্থীদের অবস্থান

বিশেষ প্রতিনিধি

হাইকোর্ট গেটে শিক্ষার্থীরা

ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি মামলার রায় বাতিলের দাবিতে হাইকোর্টের প্রধান গেটের সামনে অবস্থান নিয়েছেন কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১০টায় সেখানে অবস্থান নেন তারা। আন্দোলনকারী শিক্ষার্থী হাবিব জানান, আজ হাইকোর্টে শুনানি হওয়ার কথা। শুনানি শেষ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে।

এর আগে শনিবার সংবাদ সম্মেলন করে রোববার সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

কর্মসূচি অনুযায়ী ঢাকার সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে জানানো হয়েছে।

গুলশানে আ.লীগের মিছিল: পাঁচ দিন পর ওসি ক্লোজড

দুর্নীতির অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটিতে দুদকের অভিযান

চাঁনখারপুলের মেস থেকে জবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

‘রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, বিচার বিভাগকে জবাবদিহি করতে হবে আইনের কাছে’

শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

মাওলানা ওসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক

সারা দেশে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন ১০ হাজার হাফেজ

চুক্তি নবায়নসহ চার দফা দাবিতে টিসিবি ভবন ঘেরাও করে ডিলারদের বিক্ষোভ

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ