হোম > রাজধানী

সচিবালয় ফ্যাসিবাদ মুক্ত করতে জুলাই ঐক্যের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

আগামী ১৯ জুনের মধ্যে সচিবালয়কে ফ্যাসিবাদ মুক্ত করার আল্টিমেটাম দিয়েছে জুলাই ঐক্য।

মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ শেষে এমন আল্টিমেটাম দেয় সংগঠনটি। এদিন বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হয়। দুপুরের দিকে সচিবালয় অভিমুখী মিছিলটি শিক্ষা ভবনের সামনে পুলিশি বাধার মুখে পড়লে সেখানেই অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় দাবি জানাতে তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যায়।

কর্মসূচির আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই ঐক্যের নেতারা বলেন, দেশকে অকার্যকর করতে ফ্যাসিবাদের দোসর ও ভারতের দালাল আমলারা সচিবালয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এখনো বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন আওয়ামী ফ্যাসিস্ট সচিবরা। তাদের দ্রুত অপসারণ করতে হবে।

জুলাই ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, গত ২০ মে জাতীয় প্রেসক্লাবে সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা স্বৈরাচারের ৪৪ জন দোসর আমলার তালিকা প্রকাশ করা হয়। সে সময় ৩১ মের মধ্যে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো গত কয়েকদিন যাবৎ সচিবালয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্যে করা আইনের সংশোধনের বিরুদ্ধে মাঠে আন্দোলন করছে, যা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।

গুলশানে আ.লীগের মিছিল: পাঁচদিন পর ওসি ক্লোজড

দুর্নীতির অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটিতে দুদকের অভিযান

চাঁনখারপুলের মেস থেকে জবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

‘রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, বিচার বিভাগকে জবাবদিহি করতে হবে আইনের কাছে’

শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

মাওলানা ওসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক

সারা দেশে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন ১০ হাজার হাফেজ

চুক্তি নবায়নসহ চার দফা দাবিতে টিসিবি ভবন ঘেরাও করে ডিলারদের বিক্ষোভ

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ