হোম > রাজধানী

২৩ মোটরসাইকেলে এসে কুরিয়ার ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার

রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের একটি ওয়্যারহাউসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা-পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।

তিনি জানান, গত বুধবার রাতে ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়। পরে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় অংশ নেওয়া অন্যদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় অভিযান জোরদার করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় হাজারীবাগের সিকদার মেডিকেলের পেছনে ম্যান্ডি ডেন্টাল রোডে ২৩টি মোটরসাইকেলে হেলমেট ও মাস্ক পরা প্রায় ৪৫ থেকে ৫০ জন দুর্বৃত্ত প্রবেশ করে। মাত্র ১৮ মিনিটের তাণ্ডবে তারা এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

ঢাকায় চাঁদাবাজির মামলায় নয়ন গ্রেপ্তার

রাজধানীর নীরব এলাকায়ও বিকট হর্ন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যাত্রাবাড়ী ও রামপুরায় ডিএনসির অভিযান, ২ হাজার ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ঢাকায় ৪র্থ আন্তর্জাতিক সফটওয়্যার সিম্পোজিয়াম ৫ ডিসেম্বর

কোরআনের শিক্ষা ছাড়া নৈতিকতাসম্পন্ন মানুষ তৈরি হয় না: মাওলানা আবদুল হালিম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৮

২৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কেরাণীগঞ্জে

দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী

শীর্ষ সন্ত্রাসী ইমনের লোক পরিচয়ে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট