হোম > রাজধানী

‘অর্থনৈতিক সাংবাদিকতা’ বইয়ের মোড়ক উন্মোচন

অর্থনৈতিক রিপোর্টার

অর্থনৈতিক সাংবাদিকতার জ্ঞানচর্চাকে আরও এগিয়ে নিতে ‘অর্থনৈতিক সাংবাদিকতা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। অর্থনীতি–বিটে নবীন সংবাদকর্মী, সাংবাদিক এবং গণযোগাযোগ–বিভাগের শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই বইটি সম্পাদনা করেছেন দেশের প্রথম বিজনেস অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক’র সম্পাদক জিয়াউর রহমান।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো এবং নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বিশেষ অতিথি ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও ইকনোমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি শামসুল হক জাহিদ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব, সরকারি ক্রয়সংক্রান্ত বিশেষজ্ঞ ও শিশুসাহিত্যিক ফারুক হোসেন।

প্রকাশনা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে জিয়াউর রহমান বলেন, অর্থনৈতিক বিটের নবীন সংবাদকর্মীদের নিয়ে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে, তাদের মধ্যে কিছু ঘাটতি আছে। যদি তাদের জন্য একটা সহায়ক কিছু করা যায় তবে তারা আরো ভালো করতে পারবে। সেই উদ্দেশ্যে এই বইটি সম্পাদনা করেছি। আমি বিশ্বাস করি, ‘অর্থনৈতিক সাংবাদিকতা’ বইটি সহায়ক হিসেবে কাজ করবে।

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ

ডিএমপির জরুরি বিজ্ঞপ্তি, শুক্রবার ঢাকাবাসীকে মানতে হবে ৯ নির্দেশনা