হোম > রাজধানী

আ.লীগ আমলে জবি শিক্ষক-কর্মকর্তা নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলের ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ কিংবা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তার জন্য তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান।

প্রজ্ঞাপনে বলা হয়, সিন্ডিকেটের ১১১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়েরা জজ (অবসরপ্রাপ্ত) মো. সাইফুল্লাহ বিশ্বাসকে তদন্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মঙ্গলবার থেকেই তদন্ত কাজ শুরু করবেন এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনা করে তিন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবেন।

তদন্ত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলার উত্তর-পূর্ব কর্নারের একটি কক্ষ ব্যবহার করবেন। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও নথি সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের সব দফতর, বিভাগ ও ইনস্টিটিউটকে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলামকে সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে।

এমই

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া

গ্রামীণ জনপদে ঘরে ঘরে ডায়াবেটিসের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে

দুর্গাপূজায় কোস্টগার্ডের সাড়ে তিন হাজার সদস্য মোতায়েন: মহাপরিচালক

জাতীয় স্বার্থের প্রশ্নে বাংলাদেশে জাতীয় ঐক্য অনুপস্থিত: দিলারা চৌধুরী

ঢাকায় ২৫৭ মণ্ডপে কড়া নিরাপত্তা, ২৪ ঘণ্টা পুলিশি নজরদারি: ডিএমপি কমিশনার

আবাসন ত্বরান্বিত করতে প্লট মালিকদের বাড়তি প্রণোদনা