হোম > রাজধানী

‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবসে সেতু বিভাগের আলোচনা ও দোয়া মাহফিল

আতিকুর রহমান নগরী

'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫' উদযাপন উপলক্ষে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আয়োজনে সেতু ভবন মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুর রউফ, সচিব, সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

আলোচনা সভায় সেতু সচিব সকল প্রকার বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং জুলাই যোদ্ধাদের পাশে থাকার জন্য সবাইকে আহবান জানান।

এছাড়াও সচিব সেতু বিভাগ তাঁর বক্তব্যে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

২০২৪ সালের আজকের এইদিনে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন হয় এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়ে যায়।

আজ বাদ যোহর সেতু ভবন মসজিদে ও কর্তৃপক্ষের আওতাধীন সকল স্থাপনার মসজিদে সকল শহিদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত শুশ্রূষা কামনা করে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ অংশগ্রহণ করেন।

এছাড়াও সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং আওতাধীন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীগণ আলোচনা সভা এবং বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ: ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান

কেরানীগঞ্জে মোটরসাইকেল আরোহীকে ছুরিকাঘাতে হত্যা

আ.লীগ আমলে জবি শিক্ষক-কর্মকর্তা নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন

পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ডিএসসিসির স্বাস্থ্য কার্ড বিতরণ

রাজধানীতে চাকরিজীবীকে কুপিয়ে টাকা ও মোবাইল লুট

আদ্‌-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

পাই দিবসে ব্যাপনের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহবাগে আকস্মিক পরিচ্ছন্নতা অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা, ডাস্টবিন বিতরণ