হোম > রাজধানী

দুর্বৃত্তের গুলিতে আহত শাহিন মারা গেছেন

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর কদমতলী থানার জুরাইন এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত মো. শাহিন ব্যাপারী (৩১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টা ২২ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ৩ নম্বর ওয়ার্ডে (ওসেক) মারা যান তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহত শাহিন শরিয়তপুর সদর উপজেলার দক্ষিণ কেশবপুর গ্রামের সিরাজ বেপারীর ছেলে। তিনি জুরাইন এলাকায় থাকতেন এবং একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন।

গত শনিবার বিকেল সোয়া ৫টার সময় জুরাইন চেয়ারম্যান বাড়ি ডলফিন স্কুলে সামনে তার মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা ওই এলাকার আহতের পরিচিত মাইন উদ্দিন হাসান তখন জানান, বিকালে কে বা কারা ওই যুবককে মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) নাঈম আহমেদ জানান, কে বা কারা এ ঘটনায় জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি বলেন, তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

অবৈধ দখল উচ্ছেদে পুরান ঢাকায় ডিএসসিসির সমন্বিত অভিযান

আদাবরে চাপাতিসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

১১২ বছরের রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই কমিটি গঠন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২

শাহজালালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

ডামের ডিআইসির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান

ধানমন্ডিতে দিনের আলোয় ৩৯ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১১৯ মামলা

আগামী কোনো নির্বাচনে একটি ভোটও কারচুপি হতে দেবো না: সেলিম উদ্দীন