হোম > রাজধানী

ঢাকা-১ আসনে বেসরকারিভাবে বিএনপির প্রার্থী জয়ী

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের ১৮৪টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক ৬৩,৪৯৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে ঢাকা-১ আসনের এমপি নির্বাচিত হয়েছেন। ঢাকা জেলা সহকারী রিটানিং কর্মকর্তাদের ঘোষিত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাকের জয় নিশ্চিত হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষের প্রতীকের খন্দকার আবু আশফাক পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়ি পাল্লার প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯শত ৯ ভোট। এ হিসেবে ১৮৪ কেন্দ্রের ফলাফলে আবু আশফাক ৬৩ হাজার ৪শত ৯৩ ভোট বেশি পেয়ে এ অঞ্চলের অভিভাবক নির্বাচিত হন।

এ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৮৪ টি। দুই উপজেলায় মোট ভোটার রয়েছেন ৫ লাখ ৩৬ হাজার ৬১৭ জন। পোস্টাল ব্যালটে ভোট ৮ হাজার ৫ শত ১৮ জন।

এদিকে তার বিজয়ের আশফাকের জয়ে ব্যারিস্টার নজরুলের শুভেচ্ছা ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাকের বিজয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম।

নির্বাচন-পরবর্তী এক বার্তায় ব্যারিস্টার নজরুল বলেন, “জনগণের রায়ে খন্দকার আবু আশফাক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমি তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।” তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য দল-মত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিক ভূমিকা রাখবেন। তিনি আরও বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহনশীলতার স্বার্থে সকলের উচিত পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ