হোম > রাজধানী

বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

রাজধানীর শাহবাগ থানাধীন বঙ্গবাজার মহানগর শপিং কমপ্লেক্সে চাঁদাবাজি, মার্কেট দখলের চেষ্টা এবং ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার মার্কেটের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে ঘটনার বিচার দাবি করেন তারা।

এদিকে, মার্কেটের চেয়ারম্যান আলহাজ আবদুর রহমান ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪৫ থেকে ৫০ জনকে অভিযুক্ত করে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন—গোলাম মাওলা, কামাল, জাহাঙ্গীর আলম মাজহার, দেলোয়ার হোসেন রিপন, আমির ঢালি ও সুজন। অভিযোগে মার্কেট জোরপূর্বক দখলের চেষ্টা, সংঘবদ্ধ হয়ে হামলা, গালাগাল এবং প্রাণনাশের হুমকির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আবদুর রহমান দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মার্কেটটি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন। এর ধারাবাহিকতায় বুধবার বিকেল পৌনে ৫টার দিকে তাঁরা অজ্ঞাতনামা ৪৫ থেকে ৫০ জনকে সঙ্গে নিয়ে মার্কেটের ভেতরে অনধিকার প্রবেশ করেন। এ সময় সংঘবদ্ধভাবে মার্কেট দখলের উদ্দেশ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, মার্কেটে দায়িত্ব পালনরত আনসার সদস্য ও ব্যবসায়ীরা তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা মার্কেটের ফটকে তালা দেওয়ার চেষ্টা করেন এবং অশালীন স্লোগান দেন। অভিযোগকারীকে অশ্লীল ভাষায় গালাগাল করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

আবদুর রহমান অভিযোগ করেন, তাঁকে হুমকি দিয়ে বলা হয়, রাস্তায় চলাচলের সময় তাঁর গাড়িতে আগুন দিয়ে তাঁকে হত্যা করা হবে। একই সঙ্গে মার্কেটের ব্যবসায়ীদেরও ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, ঘটনার পর থেকে মার্কেটের ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে মার্কেটের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করতে যাওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে।

বিক্ষোভে ব্যবসায়ীরা দাবি জানান, মার্কেটে স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগ তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

মোহাম্মদপুরে ছুরি-চাপাতির ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোন ও নগদ টাকা ছিনতাই

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে ৪ জন আটক

ছাত্রদলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১১

আইইবি নির্বাচনে বিশৃঙ্খলা ও অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ

চানখাঁরপুলে হাসপাতালের ওয়ার্মারে আগুন, দগ্ধ নবজাতকের মৃত্যু

ওয়েস্টিন হোটেলের সামনে থেকে আ.লীগের তিন কর্মী আটক

আ.লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

রাজধানীতে নিখোঁজের ৪ দিন পর ঝোপঝাড়ে মিলল অর্ধগলিত লাশ

ই-ক্যাব নির্বাচনে প্রার্থী হতে গিয়ে আটক নূরী

গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর