হোম > রাজধানী

হজ-ওমরা জটিলতা নিরসন করতে হবে: হাব সভাপতি

স্টাফ রিপোর্টার

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার আকস্মিক ওমরার ভিসা বন্ধ এবং হজযাত্রীদের ন্যূনতম ১৫ বছর বয়সসীমা নির্ধারণের কারণে সৃষ্ট জটিলতা নিরসনে অবিলম্বে সরকারের হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

রোববার রাজধানীর বিজয়নগরের একটি রেস্টুরেন্টে হাব ওলামা সোসাইটি আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হাব সভাপতি আরো বলেন, রমজানে ওমরার প্যাকেজ নির্ধারণ করে এজেন্সিগুলি টিকেট ক্রয় এবং মক্কা-মদীনায় হোটেল বুক করে রেখেছে। এখন ওমরার ভিসা বন্ধ করার কারণে হাজার হাজার মানুষ ওমরায় যেতে পারছেন না। এর ফলে এজেন্সিগুলি বিপুল ক্ষতির মুখে পড়েছে। অবিলম্বে এই সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ নিতে হবে এবং এয়ার লাইন্সগুলোর পক্ষ থেকে টিকেটের টাকা ফেরত দিতে হবে।

হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার ক্ষোভ প্রকাশ করে বলেন, সৌদি সরকার কর্তৃক হজযাত্রীদের বয়সসীমা সর্বনিম্ন ১৫ নির্ধারণ করে দেয়ার ফলে কয়েক হাজার হাজি হজে যেতে পারবে না। কারণ অনেকেই সপরিবারে হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছে, যেখানে তার ১৫ বছরের নিচের সন্তানও রয়েছে। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলে বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিতে হবে।

হাব নেতারা আরো বলেন, ২০ মার্চের মধ্যে মক্কা-মদিনায় বাড়ি ভাড়া করার নির্দেশনা বাতিল করতে হবে। তারা বিক্রীত টিকেটের কমিশন পূর্বের ন্যায় পুনর্বহাল এবং হজ লাইসেন্স নবায়নের পর তা হাবের মাধ্যমে বিতরণের দাবি জানান।

নবনির্বাচিত হাব সহ-সভাপতি ও হাব ওলামা সোসাইটি সভাপতি হাফেজ নূর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে হাবের নবনির্বাচিত কেন্দ্রীয় ও আঞ্চলিক দায়িত্বশীলদের সম্মাননা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন হাবের প্রতিষ্ঠাকালীন মহাসচিব ইয়াকুব শরাফতি, আব্দুল হামিদ, জাহিদ আলম, এম এন এইচ খাদেম দুলাল, জুনায়েদ গুলজার, নূর আহমদ, মতিউর রহমান গাজীপুর, মাওলানা হানজালা, হেদায়েতুল্লাহ হাদী, তাজুল ইসলাম, আহমদ বিন নূর, মাওলানা তোফায়েল আহমদসহ সোসাইটির সদস্য এবং বিভিন্ন এজেন্সির স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।

এমএস

রাজধানীতে ঠেকানো যাচ্ছে না ছিনতাই, বাড়ছে নিরাপত্তাহীনতাবোধ

‘প্রতিটি জেলা-উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার কাজ চলছে’

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর এলিফ্যান্ট রোডে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রাজধানীর ওয়ারীতে ভ্যান উল্টে চালকের মৃত্যু

কর্মসংস্থানের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি বায়রার

বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা প্রশংসনীয় তবে বই নির্বাচনে সতর্কতার দাবি

আদালতে জামিননামা দাখিল করেছেন এমপি গাজী নজরুল

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ছয় দাবিতে বাল্কহেড মালিকদের আলটিমেটাম