হোম > রাজধানী

ঢাকা মেডিকেলের অদূরে রাস্তায় পড়ে রয়েছেন এক নারী

স্টাফ রিপোর্টার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অদূরে চাঙ্খারপুল এলাকায় দুই দিন ধরে এক অসুস্থ নারী রাস্তায় পড়ে আছেন। পথচারীদের কেউ কেউ তাকিয়ে দেখলেও সাহায্যের জন্য এগিয়ে আসেননি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, ওই নারী ঢাকা মেডিকেলের অদূরে রিলায়েন্স ডায়াগনস্টিকের সামনে ফুটপাতে কাতর অবস্থায় পড়ে আছেন। হাতে পচন ধরেছে, ক্ষতস্থানে মাছি ভনভন করছে। কখনো বৃষ্টিতে ভিজে যাচ্ছেন, আবার রোদে শুকাচ্ছেন। কিন্তু এই স্থান থেকে সরছেন না তিনি। হাতে রয়েছে ক্যানোলা। ফলে বোঝা যায় চিকিৎসা সেবা কিছুটা পেয়েছিলেন তিনি। এছাড়া একই স্থানে দীর্ঘ সময় ধরে এভাবে কষ্টে পড়ে থাকলেও চিকিৎসা কিংবা সহানুভূতির হাত বাড়ায়নি কেউ বলে ক্ষোভ প্রকাশ করেছেন পথচারীরা।

পথচারী হাসি ইসলাম আমারদেশকে বলেন, আমি অন্তত দুই দিন ধরে ওই নারীকে একই স্থানে পড়ে থাকতে দেখছি। আমার বাসা মোহাম্মদপুর। ঢাকা মেডিকেলে আসা যাওয়ার সময় আমি ওনাকে দেখছি দুইদিনে অন্তত ৪-৫ বার। এভাবেই বৃষ্টিতে ভিজে আবার রোদে শোকাচ্ছেন। মাঝে মাঝে শুধুমাত্র পা আর মাথা নাড়ায়। জানি না কেউ কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এ বিষয়ে পাশেই বসে থাকা এক যুবক বলেন, অসুস্থ নারীকে হাসপাতালে ভর্তি করানো প্রয়োজন। তবে কীভাবে এবং কার মাধ্যমে সেটি করা হবে, সে উদ্যোগ কেউ নিচ্ছেন না।

মানবিক কারণে দ্রুত ওই নারীর চিকিৎসা নিশ্চিত করার জন্য সমাজের সবার প্রতি আহ্বান জানিয়েছেন পথচারীরা।

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর