হোম > রাজধানী

নজরুল-রবীন্দ্রনাথ বর্তমান সমাজেও প্রাসঙ্গিক: মোহন রায়হান

বিশেষ প্রতিনিধি

জামালপুর সমিতি, ঢাকার আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তনে বিকেল পাঁচটায় এ অনুষ্ঠান শুরু হয়। এতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন গবেষকেরা।

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর। কাজী নজরুল ইসলামের জীবন ও কাব্য নিয়ে আলোচনা করেন নজরুল ইন্সটিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানসহ বিশিষ্ট ব্যক্তিগণ আলোচনায় অংশ নেন।

মোঃ জাকির হোসেন বলেন, 'অন্য কবিদের কবিতা, লেখালেখি নিয়ে আলোচনা করা যায়, নজরুলের ক্ষেত্রে তা বলা যায় না। নজরুলের জীবন আর কবিতায় কোন তফাত নেই। যখন যা নিয়ে কবিতা লিখেছেন, তা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। নজরুল কবি এর চেয়ে বড় ছিল তার কর্মীসত্ত্বা। যদি তিনি শুধু কবিতা লিখতেন, তাহলে তার জীবনটা এত কষ্টের হত না।'

কবি মোহন রায়হান বলেন, 'বাংলা সাহিত্যে সেই আদি চর্যাপদ থেকে শুরু করে আজ অবধি কেউ নজরুল ও রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যেতে পারেননি।'

তিনি বলেন, নজরুল ছিলেন সাম্য ও মানবতার কবি, বাংলা সাহিত্যের বিদ্রোহের যুবরাজ এবং রবীন্দ্রনাথ ছিলেন বাংলা ভাষা সাহিত্যের বিশাল পন্ডিত। নজরুল ও রবীন্দ্রনাথ দুজনেই ব্রিটিশ উপনিবেশ থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য কলম ধরেছেন, আন্দোলন করেছেন এবং কুসংস্কারের বিরুদ্ধে লেখনির মাধ্যমে প্রতিবাদ করেছেন।

বাংলাদেশের আজকের যা প্রেক্ষাপট, আজকের যা বাস্তবতা, সেখানে ধর্মীয় মৌলবাদ, কুসংস্কার, সাম্প্রদায়িকতা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এখানেই রবীন্দ্র ও নজরুল দুজনেই আজও প্রাসঙ্গিক। আগামী দিনের একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক স্বপ্নের বাংলাদেশ গড়তে নজরুল ও রবীন্দ্রনাথকে ধারণ করার কোন বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান ময়না। প্রয়াত বিএনপি নেতা ব্যরিস্টার আব্দুস সালাম তালুকদারের একমাত্র মেয়ে সালিমা তালুকদার, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা প্রশংসনীয় তবে বই নির্বাচনে সতর্কতার দাবি

আদালতে জামিননামা দাখিল করেছেন এমপি গাজী নজরুল

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ছয় দাবিতে বাল্কহেড মালিকদের আলটিমেটাম

ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে চার বাসে আগুন

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান

রামপুরায় মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো সৃজনশীল ও মননশীল প্রজন্ম গড়ে তোলার আহ্বান

গুলশান জোনের এডিসিসহ ডিএমপির চার পুলিশ কর্মকর্তাকে বদলি