হোম > রাজধানী

সমাজসেবার উপকারভোগীদের অর্থ কাঙ্ক্ষিত মাধ্যমে দেয়া হবে

ডেস্ক রিপোর্ট

আগামী অর্থবছর থেকে সমাজসেবার উপকারভোগীদের অর্থ তাদের চাহিদামতো মাধ্যমে (প্রচলিত কিংবা মোবাইল ব্যাংকিং) প্রদান করা হবে।

বৃহস্পতিবার শহর সমাজসেবা কার্যক্রমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে বক্তারা উপরোক্ত তথ্য তুলে ধরেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।

শহর সমাজসেবা কার্যালয়-৪ এর সমাজসেবা অফিসার শাহিনা আক্তার সুইটির সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম ফজলুল করিম রুমি এবং ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সালমা বেগম।

সেমিনারে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাওসার রহমান। সেমিনারে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের পাশাপাশি সমাজসেবা মন্ত্রণালয়ে অনুদান ও ক্ষুদ্রঋণ গ্রহীতারা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা জানান, আগের সরকারের নির্দেশনায় বিভিন্ন উপকারভোগীদের অর্থ মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে প্রদান করা হয়। তবে একশ্রেণির প্রতারক নিরীহ মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের সব অর্থ হাতিয়ে নেয়। আগামী ১ থেকে নতুন অর্থ বছরে উপকারভোগীদের চাহিদা অনুসারে তাদের পছন্দ অনুযায়ী মাধ্যমে অর্থ প্রদান করা হবে।

এছাড়া সমাজসেবা মন্ত্রণালয়ের সব ধরনের ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ