হোম > রাজধানী

মিরপুর মেট্রো স্টেশনে তল্লাশিতে যা পাওয়া গেল

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ

রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশন-সংলগ্ন এলাকায় একটি ব্যাগে মোড়ানো ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার দুপুরে ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল টিম গিয়ে তল্লাশি চালায়।

তল্লাশিতে ব্যাগের ভেতর থেকে পান, সুপারি ও জর্দার কৌটা উদ্ধার করা হয়। কোনো ধরনের বিস্ফোরক বা বোমা পাওয়া যায়নি।

পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ মেট্রো স্টেশনের বি গেটের পাশে এমআরটি পুলিশ একটি ব্যাগে মোড়ানো ককটেল বোমাসদৃশ বস্তু দেখতে পায়। বিষয়টি জানানো হলে মিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।

পরে দুপুর সোয়া ১টার দিকে ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি পরীক্ষা করে।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেছেন, বোমাসদৃশ ব্যাগ থেকে পান, সুপারি ও জর্দার কৌটা পাওয়া গেছে। এখান থেকে কোনো বোমা বা বিস্ফোরকজাতীয় দ্রব্য উদ্ধার হয়নি।

মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে প্রশ্ন, অর্থের হিসাব চান ব্যবসায়ীরা

২৩ মোটরসাইকেলে এসে কুরিয়ার ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

ঢাকায় চাঁদাবাজির মামলায় নয়ন গ্রেপ্তার

রাজধানীর নীরব এলাকায়ও বিকট হর্ন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যাত্রাবাড়ী ও রামপুরায় ডিএনসির অভিযান, ২ হাজার ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ঢাকায় ৪র্থ আন্তর্জাতিক সফটওয়্যার সিম্পোজিয়াম ৫ ডিসেম্বর

কোরআনের শিক্ষা ছাড়া নৈতিকতাসম্পন্ন মানুষ তৈরি হয় না: মাওলানা আবদুল হালিম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৮

২৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কেরাণীগঞ্জে