ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসা আসা আরও এক বন্দী সোমবার মারা গেছেন। সকালে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই কারাবন্দীর নাম আলী আকবর মণ্ডল (৬৭)। তিনি কোন মামলায় বন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। নিহতের গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালীতে। এনিয়ে গত দুই দিনে চার কারাবন্দীর মৃত্যু হলো ঢামেকে।
গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিন কারাবন্দীর মৃত্যু হয়। তাদেরকে কেরানীগঞ্জ থেকে থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলেন- হলেন আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২) ও আজহারুল ইসলাম (৫১)। মারা যাওয়া আজহার একটি হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত কয়েদী ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। তার বাবার নাম সায়েম উদ্দিন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মারা যাওয়া চার জনের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।