হোম > রাজধানী

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

অর্থনৈতিক রিপোর্টার

বিগত সময়ে সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়-সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, বর্তমান সরকারের ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এই দারিদ্র্য উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

সোমবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর উদ্যোগে পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত (ইএসজি) কার্যক্রম পর্যবেক্ষণ এবং সক্ষমতা বাড়ানোর নতুন প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাথমিকভাবে ৩২৬টি প্রতিষ্ঠান এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে।

বিগত আট মাসে সরকার জ্বালানি খাতে ৪ দশমিক ১২ বিলিয়ন ডলার ভর্তুকি দিয়েছে উল্লেখ করে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতি, মূল্যস্ফীতির চাপ এবং শিক্ষিত যুবসমাজের কর্মসংস্থানের অভাব—এই তিনটি প্রধান চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাচ্ছে। উৎপাদন খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, কর না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে সরকারি ব্যয় বাড়ানোর মাধ্যমে একটি সক্ষম ও সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার লক্ষে সরকার কাজ করছে বলে জানান তিনি।

২০২৯ সালে বাংলাদেশের এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জোরালো সম্ভাবনা রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ নিজস্ব রূপকল্প ও সংস্কার নিয়ে এগিয়ে যাচ্ছে, যা উন্নয়ন সহযোগীরাও প্রত্যক্ষ করছে। বর্তমান সরকারের রূপকল্প বাস্তবায়নে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ অসাধারণ ভূমিকা পালন করে চলেছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ, ব্র্যাক ইউনিভার্সিটির বিআইজিডির রিসার্চ পরিচালক অধ্যাপক মুন্সি সোলায়মান এবং ম্যাপড ইন বাংলাদেশের (এমআইবি) টেকনিক্যাল লিড অধ্যাপক মতিন আব্দুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিএমইএর পরিচালক শেখ হোসাইন মোহাম্মদ মুস্তাফিজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর জ্যেষ্ঠ সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক নাফিস উদ দৌলা প্রমুখ।

সভাপতির বক্তব্যে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিশ্ববাজারের পরিবর্তিত চাহিদা এবং টেকসই পোশাক খাতের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের কারখানাগুলোকে আরও বেশি কমপ্লায়েন্ট ও তথ্যসমৃদ্ধ হতে হবে। এ পর্যন্ত ৩২৬টি কারখানা এই প্ল্যাটফর্মে অংশ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সংখ্যাটি এখনো যথেষ্ট নয়। শিল্প খাতের সার্বিক সুরক্ষায় এটি অচিরেই সদস্যদের জন্য বাধ্যতামূলক করা হবে এবং প্রয়োজনে এ ব্যাপারে বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে কাজ করবে।

ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সরকারের অর্থনৈতিক সংস্কার এজেন্ডার প্রতি পূর্ণ সমর্থন জানান। তিনি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনের জন্য জাতীয় ঐক্য, পুনর্গঠন ও উত্তরণ প্রক্রিয়ার মাধ্যমে একটি কার্যকর সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জুলাই চার্টার বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেন।

ড. এম মাসরুর রিয়াজ বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল কেন্দ্র রয়েছে পোশাকশিল্প। টেকসই উন্নয়নের স্বার্থে গতানুগতিক কমপ্লায়েন্স থেকে বেরিয়ে সাসটেইনেবিলিটিতে রূপান্তর এখন সময়ের দাবি। বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য একটি শক্তিশালী রপ্তানি ভিত্তি অপরিহার্য এবং আজকের এই উদ্যোগ দীর্ঘমেয়াদি সফলতা অর্জনে সহায়তা করবে।

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া

গ্রামীণ জনপদে ঘরে ঘরে ডায়াবেটিসের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে

দুর্গাপূজায় কোস্টগার্ডের সাড়ে তিন হাজার সদস্য মোতায়েন: মহাপরিচালক