হোম > রাজধানী

নিখোঁজ বাহার উল্লাহর সন্ধান চায় পরিবার

আমার দেশ অনলাইন

নিখোঁজ বাহার উল্লাহ। ফাইল ছবি

রাজধানীর মগবাজারের মধুবাগ থেকে বাহার উল্লাহ (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

গতকাল সোমবার বিকেলে নিখোঁজ হওয়ার পর তার জামাতা শামীম আহম্মেদ হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, সোমবার বিকেলে বাহার উল্লাহ বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

তার উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি। গায়ের রং শ্যামলা, মুখে কাঁচা-পাকা দাড়ি। নিখোঁজ হওয়ার সময় তিনি চেক লুঙ্গি ও সাদা স্যান্ডো গেঞ্জি পরিহিত ছিলেন। মানসিকভাবে কিছুটা অসুস্থ। তার গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরাটের লামচি প্রসাদ এলাকায়। বর্তমানে থাকেন মধুবাগে।

তার সন্ধান পেলে হাতিরঝিল থানা অথবা ০১৮৭৮-৮৩৩১৬৮/০১৯২২-৬৮৮২৯৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া

গ্রামীণ জনপদে ঘরে ঘরে ডায়াবেটিসের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে