হোম > রাজধানী

বিমানবন্দরে ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি স্বর্ণ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউজের যৌথ অভিযানে ফলের ক্যারেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) পরিচালিত এ অভিযানে স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদেশ থেকে আনা ফলের চালানের আড়ালে স্বর্ণ পাচারের চেষ্টা করছিল একটি চোরাচালান চক্র।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে অভিযান চালিয়ে ফলের ক্যারেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ অন্তত ১৬ কেজি।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্র সম্পর্কে তদন্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ

ডিএমপির জরুরি বিজ্ঞপ্তি, শুক্রবার ঢাকাবাসীকে মানতে হবে ৯ নির্দেশনা

লং মার্চের সমর্থনে মোহাম্মদপুরে জামায়াতের মিছিল

বর্ষায় ঢাকাকে বাঁচায় যে বিল, দখল-ভরাটে আজ তারই অস্তিত্ব সংকটে

বিউবোর চাকরি প্রবিধানমালা পুনর্বিবেচনার দাবি

প্রক্সি পরীক্ষার্থী দিয়ে চাকরি নেয়ার চেষ্টা, পিএসসিতে প্রার্থী আটক