হোম > রাজধানী

বাড়তি ভাড়ার অভিযোগ নেই, অনেকে টিকিট পাচ্ছে না শুনেছি

পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাবি সংবাদদাতা

রাজধানীর গাবতলীতে বিভিন্ন গণপরিবহনের টিকিট কাউন্টার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাননি তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যতটুকু ঘুরলাম দেখলাম- কেউ বাড়তি ভাড়া নেয়নি। বাড়তি ভাড়ার অভিযোগ পাইনি। তবে অনেকেই টিকিট পাচ্ছে না।

তিনি বলেন, আমরা নিজেরা একটু সচেতন হলে, আইন মেনে চললে সবকিছু সহজ হয়। বিশেষ করে গাড়িতে উঠতে-নামতে এবং রাস্তা পারাপারে আমাদের নিজেদের সচেতনতা দরকার। আশা করি, নিজেরা সচেতন হবেন।

বাসের কৃত্রিম সংকট দেখিয়ে ভাড়া অতিরিক্ত নেওয়া হয়, সাংবাদিকদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, এরকম তথ্য আমি পাইনি। বাসের সংকট দেখানো হয় যেহেতু বলেছেন, আমরা এটা কঠোরভাবে দেখবো।

যানজট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃষ্টি-বাদল ও গাড়ির চাপে কিছুটা যানজট আছে। আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় আছে। যে কোনো সমস্যা সমাধানে তারা কাজ করছে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ