হোম > রাজধানী

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার

রাজধানীর দারুস সালাম, শেরেবাংলা নগর ও পল্লবী থানার বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

এই দিন রাত ৭টা ৫৫ মিনিটের দিকে দারুস সালাম থানাধীন গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীত পাশে ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে। মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন বলে জানান তিনি।

এদিকে একই দিন রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও স্টাফ কোয়ার্টারের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ওসি মুহাম্মদ শাহিদুল ইসলাম জানান, আগারগাঁও স্টাফ কোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এছাড়াও রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পল্লবী থানাধীন নাভানা টাওয়ার ও সাংবাদিক প্লটের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নাভানা টাওয়ারের সামনে ও সাংবাদিক প্লটের সামনে দুর্বৃত্তরা পৃথক দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এসব ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার আহ্বান জামায়াতের

যান্ত্রিক ত্রুটির সংকেতে ঢাকা-জেদ্দা ফ্লাইটের উড্ডয়ন বাতিল

রাজধানীতে ৬ পেট্রোলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

তুচ্ছ বিরোধে পল্লবীতে ভাড়াটিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

শেষ হলো তিন দিনের ফায়ার, সেফটি ও সিকিউরিটি এক্সপো

মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে বৈষম্যহীন সরকার প্রয়োজন

ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, যা জানা গেল

সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ছাত্রীসংস্থার সংবর্ধনা

সবুজবাগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ফ্রি সুন্নাতে খতনা অনুষ্ঠিত