হোম > রাজধানী

ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে এফওয়াইপির আলোচনা সভা

আমার দেশ অনলাইন

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফোরাম অফ ইয়ং প্রফেশনালস (এফওয়াইপি)-এর উদ্যোগে একটি আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) সেমিনার হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. আবদুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জান্নাতুল ইলমি সুচনা।

সভায় আসন্ন সংসদ নির্বাচন, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং নির্বাচনসংক্রান্ত আইন ও নিয়ম-নীতি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্মিত দুটি গান ও ভিডিও এবং পাঁচটি সচেতনতামূলক ভিডিও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাবিব-উন-নবী খান সোহেল বলেন, “গণতন্ত্রের মূল ভিত্তি হলো মানুষের ভোটাধিকার। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে শুধু নির্বাচনকালেই নয়, বরং সার্বিকভাবে জনসচেতনতা তৈরি করা জরুরি।”

তিনি আরও বলেন, “তরুণ প্রজন্ম সচেতনভাবে এগিয়ে এলে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।”

এফওয়াইপি’র উপদেষ্টা রাশেদ উল হক সরকার বলেন, “এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ভোটাধিকার ও নির্বাচন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা।”

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সমাজসেবী এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচটি মন্দিরে অনুদান দেওয়া হবে ৬ কোটি ৫০ লাখ টাকা

‘নির্দোষ’ বাদল ফরাজীর কারামুক্তিতে ৭ দিনের আলটিমেটাম

প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

ঢামেকে এইচআইভি শনাক্ত হওয়া কারাবন্দির মৃত্যু

রাজধানীতে হেরোইন সম্রাজ্ঞী ও ইয়াবা সম্রাট গ্রেপ্তার

এশিয়া মানবাধিকার সংস্থার ১১ সদস্যের কমিটি ঘোষণা

শাহজালাল বিমানবন্দরে ড্রোন জব্দ

নগরবাসীর ভোগান্তি নিরসনে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে দুই এমপির মতবিনিময়

তেজগাঁও লিংক রোড অবরোধ করে পোশাককর্মীদের বিক্ষোভ

কেরানীগঞ্জে কারখানার আগুনে নিহত বেড়ে ৬