হোম > রাজধানী

রাজধানীতে নিখোঁজের ৪ দিন পর ঝোপঝাড়ে মিলল অর্ধগলিত লাশ

স্টাফ রিপোর্টার

রাজধানীর ডেমরায় নিখোঁজের ৪ দিন পর নড়াইবাগ বালুর মাঠের ঝোপঝাড় থেকে প্রতিবন্ধী হামিদুল ইসলামের (১৩) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় আরিফ (১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শায়ক খসরু।

পুলিশ কর্মকর্তা আজ বুধবার জানান, হামিদুল প্রতিবন্ধী ছিল। চার দিন ধরে তাকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। নিখোঁজের পরদিন থানায় জিডি করে পরিবার।

প্রাথমিক তদন্তের পর আরিফকে (১৯) গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি ও দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে ডেমরা থানার নড়াইবাগ বোতল ফ্যাক্টরির পেছনে বালুর মাঠের পাশে ঝোপঝাড়ের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামি আরিফ জানিয়েছে, ঝোপঝাড়ে নিয়ে হামিদুলকে জোরপূর্বক যৌন নিপীড়ন করে। সে চিৎকার দিলে তাকে মুখ চেপে ও গলা টিপে হত্যা করা হয়।

বরিশালের কাজীরহাট উপজেলার আন্দারমানিক ২ নম্বর ওয়ার্ডের বাবুল আকন্দের ছেলে প্রতিবন্ধী হামিদুল ইসলাম।

বর্তমানে সে পরিবারের সঙ্গে ডেমরার মালা মার্কেট নড়াইবাগ এলাকায় থাকত।

গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর

প্রকৌশলীদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আইইবিকে গড়ে তোলার আহ্বান

অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের পাশে দিনভর তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন

পানির স্বাভাবিক প্রবাহে বাধাদানে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে

কাফরুলে তেল কম দেওয়ায় পেট্রল পাম্পকে ৫ লাখ টাকা জরিমানা

তরুণদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে উঠলে চাকরিই তাদের পেছনে ছুটবে: মোহাম্মদ সেলিম উদ্দিন

জ্বালানি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় ফেলোশিপ পেলেন মহিউদ্দিন রাব্বানি

থার্ড টার্মিনালের দায়িত্ব পাচ্ছে কারা, সিদ্ধান্ত আজ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫

মালিবাগ ও মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ