হোম > রাজধানী

সংসদ ভবনে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নিচে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে এ জামাত অনুষ্ঠিত হয়। জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লিরা এ জামাতে অংশগ্রহণ করেন।

এ বছর প্রথমবারের মতো নারীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিজ কানিজ মওলা জামাতে অংশগ্রহণ করেন।

স্পিকারের নির্দেশনা মোতাবেক মুসল্লিদের সুবিধার্থে এবং বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে টানেলের নিচে জামাতের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পন্ন করা হয়। নামাজ শেষে মুসল্লিদের মধ্যে খেজুর পরিবেশন করা হয়।

ঈদের জামাত শেষে স্পিকার মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

‘রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, বিচার বিভাগকে জবাবদিহি করতে হবে আইনের কাছে’

শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

মাওলানা ওসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক

সারা দেশে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন ১০ হাজার হাফেজ

চুক্তি নবায়নসহ চার দফা দাবিতে টিসিবি ভবন ঘেরাও করে ডিলারদের বিক্ষোভ

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮, মামলা ৫০

রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হক আটক

চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই