হোম > রাজধানী

পাটের তৈরি পোশাক ও ব্যানার নিয়ে শ্রমিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

প্লাস্টিক, পলিথিন বর্জন করে পাটের তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে মে দিবসে ভিন্নধর্মী আয়োজন করেছে ‘বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন’।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে পাটের তৈরি পোশাক পরে এবং পাটের ব্যানার নিয়ে এ মানববন্ধন করা হয়।

বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান শ্রমিক আব্দুল মালেক বলেন, আমার দেশের এক সময়ের সোনালি আঁশ পাট বিলুপ্তির পথে। পলিথিনের ব্যবহার মাটি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে। তাই দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন সবাই মিলে পলিথিন বর্জন করে বেশি বেশি পাটজাত পণ্য ব্যবহার করি। আবার আমাদের সোনালি আঁশ পাটকে বিশ্বের দরবারে তুলে ধরি।

এসময় পাটের তৈরি চটের ব্যানার এবং চটের তৈরি শাড়ি ও পাঞ্জাবি পরে বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তির নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ