হোম > রাজধানী

ঢাকা দক্ষিণ জামায়াতের প্রথম ইফতার এতিম শিশুদের সঙ্গে

স্টাফ রিপোর্টার

রোববার পুরানা পল্টনে এক অভিজাত কনভেনশন সেন্টারে এই ইফতার অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় ইফতারপূর্বক এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, রমজানের প্রথম দিনেই এতিম শিশুদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে যাতে করে এই কোমলমতি শিশুরা পিতামাতার শূন্যতা উপলব্ধি করতে না পারে। যারা এই এতিম শিশুদের লালনপালন করছে শুধু তাদের নয় রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব এই শিশুদের পাশে থাকা। মহানবী (সা.) এতিমদের প্রতি সদয় হতে বলেছেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

এমএস

স্পিড ব্রেকারে ঝাঁকুনি, লেগুনা থেকে পড়ে কিশোরের মৃত্যু

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চকবাজার শাহী মসজিদ চত্বরে খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে মতবিনিময়

কর্মক্ষেত্রে প্রতি পাঁচজনে একজন মানসিক সমস্যায় ভোগেন

সাশ্রয়ী ইন্টারনেটের জন্য আন্তর্জাতিক ব্যান্ডউইথে প্রতিযোগিতা বাড়ানোর তাগিদ

ধানমন্ডি লেকে ভাসছিল কনসালটেন্টের লাশ, পকেটের এনআইডিতে মিলল পরিচয়

রাজধানীতে ঠেকানো যাচ্ছে না ছিনতাই, বাড়ছে নিরাপত্তাহীনতাবোধ

‘প্রতিটি জেলা-উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার কাজ চলছে’

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর এলিফ্যান্ট রোডে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান