হোম > রাজধানী

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সোমবার শেষ হচ্ছে ঈদুল আজহার সরকারি ছুটি। দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে নগরবাসী। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় চাপ তুলনামূলক কম। সড়ক, রেল ও নৌপথে স্বস্তিতেই রাজধানীতে ফিরছে যাত্রীরা।

রোববার সকাল থেকেই রাজধানীমুখী যাত্রীরা আসতে শুরু করে। তবে রাজধানীর প্রবেশপথ গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালের কোথাও উপচে পড়া ভিড় নেই।

সদরঘাট লঞ্চ টার্মিনালে আসা যাত্রীরা জানান, নদীপথে যাত্রা ছিল স্বস্তিদায়ক। লঞ্চগুলোতে যাত্রী ছিল, তবে অতিরিক্ত চাপ বা ভিড়ের কারণে কোনো ভোগান্তি পোহাতে হয়নি।

সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে আসা বাসগুলোতে যাত্রীর চাপ স্বাভাবিক দেখা যায়।

পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটি থাকায় মানুষ এক দিনে না ফিরে ধাপে ধাপে রাজধানীতে ফিরছে। ফলে ফিরতি যাত্রার চাপও ছড়িয়ে গেছে কয়েক দিনে।

আরএ

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ