হোম > রাজধানী

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত সৈনিক নাইমুলসহ গ্রেপ্তার ২

বিশেষ প্রতিনিধি

সেনাবাহিনীর বরখাস্ত সৈনিক নাইমুল ইসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ৫ আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কতিপয় বরখাস্ত-অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রদানসহ নাশকতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করে আসছিলেন তিনি।

আগামী ১৮ মে ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনাও করেছিলেন তিনি। শুধু তাই নয়, এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উসকানিমূলক প্রচারণাও চালিয়েছেন।

এ ধরনের শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড থেকে তাকে নিবৃত্ত করতে সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল শনিবার দুপুর ২টায় খিলক্ষেত, বটতলা বাজার এলাকায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে, নাইমুল তার কিছু সহযোগী নিয়ে সেখানে উপস্থিত সেনা সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান।

এ সময় নিকটস্থ সেনাক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে আটক করে। উল্লেখ্য, স্ত্রীর কাছে যৌতুক দাবি, তাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয় নাইমুলকে।

তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘নির্দোষ’ বাদল ফরাজীর কারামুক্তিতে ৭ দিনের আলটিমেটাম

প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

ঢামেকে এইচআইভি শনাক্ত হওয়া কারাবন্দির মৃত্যু

রাজধানীতে হেরোইন সম্রাজ্ঞী ও ইয়াবা সম্রাট গ্রেপ্তার

এশিয়া মানবাধিকার সংস্থার ১১ সদস্যের কমিটি ঘোষণা

শাহজালাল বিমানবন্দরে ড্রোন জব্দ

নগরবাসীর ভোগান্তি নিরসনে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে দুই এমপির মতবিনিময়

তেজগাঁও লিংক রোড অবরোধ করে পোশাককর্মীদের বিক্ষোভ

কেরানীগঞ্জে কারখানার আগুনে নিহত বেড়ে ৬

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত