হোম > রাজধানী

সরকারি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টির দাবি খেলাফত মজলিসের

স্টাফ রিপোর্টার

সম্প্রতি এক বিধি মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক নতুন দু’টি পদে ৫১৬৬ জন সহকারী শিক্ষক নিয়োগে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এতে উদ্বেগ প্রকাশ করে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টির দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

বুধবার সন্ধ্যায় পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক নেতারা এ দাবি জানান।

খেলাফত মজলিসের মাসিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি এক বিধি মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক নতুন দু’টি পদে ৫১৬৬ জন সহকারী শিক্ষক নিয়োগে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অথচ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কোমলমতি শিশুদের জন্য সহকারি ধর্মীয় শিক্ষক পদটির প্রয়োজন সবচেয়ে বেশি। আমরা দাবি করছি, জনগণের করের টাকায় পরিচালিত এসব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অবশ্যই ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করতে হবে। যে নিয়োগ কমিটি ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি না করে বিতর্ক উসকে দিয়েছে আমরা তাদেরকে জবাবদিহীতার আওতায় আনার দাবি জানাচ্ছি।

নির্বাহী বৈঠকে উদ্বেগ প্রকাশ করে আরো বলা হয়, সম্প্রতি অভ্যুত্থানের পক্ষের একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় ও দলীয় প্রধানকে হত্যার উদ্দেশ্যে যে বর্বর হামলা চালানো হয়েছিল তা মেনে নেওয়া যায় না। ভিডিও ফুটেজে স্পষ্টভাবে হামলাকারীদের পরিচয় শনাক্ত হলেও এখনো পর্যন্ত সরকার এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। ওই ঘটনা সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় অন্তর্বর্তীকালীন সরকারকে বহন করতে হবে। আমরা দাবি করছি, গণভোট অথবা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদকে শক্তিশালী আইনি ভিত্তি দিতে হবে। এর ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপের কার্যক্রম শুরু করতে হবে। ফ্যাসিবাদ ও তার দোসরদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নতুন বাংলাদেশে সকলের। ঘোষিত নির্বাচনী সময়সীমার আগে প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার কার্যক্রম দৃশ্যমান করতে হবে।

গত বুধবার সন্ধ্যায় পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মাওলানা শেখ মুহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ। বৃহস্পতিবার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ