হোম > রাজধানী

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর বংশালের বাংলাদেশ মাঠ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে ৬ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন— মেহেদী হাসান (২৫), সাগর (২৫), ইকবাল (৩৩), নয়ন (২৯), অপূর্ব (১৮) ও রিমঝিম (১৬)।

গতকাল রাতে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

ডা. শাওন বলেন, বংশাল বাংলাদেশ মাঠ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় ৬ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে রিমঝিমের শরীরে বার্ন ইনজুরি, মেহেদী হাসানের শরীরের ১ শতাংশ, সাগরের শরীরে ১১ শতাংশ, ইকবালের শরীরের ২ শতাংশ, নয়নের শরীরের ৭ শতাংশ অপূর্বর শরীরের এক শতাংশ শরীর বার্ন হয়েছে। তাদের মধ্যে সাগরকে ভর্তি দেওয়া হয়েছে বাকিদের জরুরি বিভাগে অবজারবেশনে রাখা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে প্রশ্ন, অর্থের হিসাব চান ব্যবসায়ীরা

২৩ মোটরসাইকেলে এসে কুরিয়ার ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

ঢাকায় চাঁদাবাজির মামলায় নয়ন গ্রেপ্তার

রাজধানীর নীরব এলাকায়ও বিকট হর্ন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যাত্রাবাড়ী ও রামপুরায় ডিএনসির অভিযান, ২ হাজার ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ঢাকায় ৪র্থ আন্তর্জাতিক সফটওয়্যার সিম্পোজিয়াম ৫ ডিসেম্বর

কোরআনের শিক্ষা ছাড়া নৈতিকতাসম্পন্ন মানুষ তৈরি হয় না: মাওলানা আবদুল হালিম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৮

২৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কেরাণীগঞ্জে