হোম > রাজধানী

মোহাম্মদপুরে ছুরি-চাপাতির ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোন ও নগদ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে রিকশার গতিরোধ করে ছুরি ও চাপাতির ভয় দেখিয়ে এক শিক্ষার্থীর আইফোন, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

গত বুধবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে লালমাটিয়ার ব্লক-ই এলাকার ৩/১৩ নম্বর বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তরুণের নাম আইহান ইমতিয়াজ (১৯)। তিনি মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকার বাসিন্দা। এ ঘটনায় গত ১১ নভেম্বর মোহাম্মদপুর থানার ওসি কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগে আইহান উল্লেখ করেন, কোচিং শেষ করে রিকশায় করে বাসায় ফিরছিলেন তিনি। পথে লালমাটিয়ার ব্লক-ই এলাকার ৩/১৩ নম্বর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাঁর রিকশার গতিরোধ করেন। তাঁদের মধ্যে আদনান, সোহান, রিপন ও সিয়াম নামের চারজন ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁদের সঙ্গে আরও দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছিলেন।

অভিযোগে বলা হয়, ওই ব্যক্তিরা ধারালো ছুরি ও চাপাতি বের করে তাঁকে ভয়ভীতি ও হুমকি দেন। একপর্যায়ে তাঁর কাছে থাকা একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স, মানিব্যাগ ও অন্যান্য জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নেন। মানিব্যাগে নগদ ১০ হাজার ১০০ টাকা, ব্যাংকের কার্ড ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল।

আইহান অভিযোগে আরও উল্লেখ করেন, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এ ঘটনায় তিনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাস্তার বাম পাশে একটি ব্যাটারিচালিত রিকশায় বসে থাকা শিক্ষার্থীদের দিকে হেঁটে যাচ্ছেন দুই যুবক। তাঁদের দুজনের মুখেই মাস্ক পরা ছিল। একপর্যায়ে রিকশায় বসে থাকা শিক্ষার্থীকে ছুরি ও চাপাতির ভয় দেখিয়ে ছিনতাই করতে দেখা যায় ওই দুই যুবককে।

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে ৪ জন আটক

ছাত্রদলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১১

আইইবি নির্বাচনে বিশৃঙ্খলা ও অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ

চানখাঁরপুলে হাসপাতালের ওয়ার্মারে আগুন, দগ্ধ নবজাতকের মৃত্যু

ওয়েস্টিন হোটেলের সামনে থেকে আ.লীগের তিন কর্মী আটক

আ.লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

রাজধানীতে নিখোঁজের ৪ দিন পর ঝোপঝাড়ে মিলল অর্ধগলিত লাশ

ই-ক্যাব নির্বাচনে প্রার্থী হতে গিয়ে আটক নূরী

গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর

প্রকৌশলীদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আইইবিকে গড়ে তোলার আহ্বান