হোম > রাজধানী

বিমানবন্দরে ৭৫৮০ পিস ইয়াবাসহ ২ নারী যাত্রী আটক

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ দুই নারী যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এএপি)।

আটককৃতরা হলেন—রোজিনা (৪০) ও তার মেয়ে ফাহমিদা ইয়াসমিন (২০)। তারা কক্সবাজার থেকে বিমানে ঢাকায় আসেন।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে তাদের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন।

তল্লাশিতে তাদের সঙ্গে থাকা দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতর থেকে ৫৮০০ পিস ইয়াবা এবং রোজিনার শরীর তল্লাশি করে তার পরিহিত ছেলোয়ারের ভেতর থেকে ১৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের আরো জানায়, মা-মেয়ে দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, বিমানযাত্রী বেশে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের প্রবণতা সম্প্রতি বেড়েছে। আমরা বিমানবন্দর ব্যবহার করে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবসময় তৎপর আছি।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত